1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে ফুটবল ফেস্টিভ্যালের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

সোহেল রানা, টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১২৬ বার পঠিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে টাঙ্গাইলে ফুটবল ফেস্টিভ্যাল ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২৪-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরন অনুষ্ঠানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল্লাহ আল রনী, জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন, টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ্যাড. আলী ইমাম তপন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহম্মেদ, সাবেক জাতীয় ফুটবল খেলোয়ার বুলবুল হায়দার, সাবেক টাঙ্গাইল জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাদক তৈফিকা রশিদ টিটু। এছাড়াও আর উপস্থিত ছিলেন খেলায় অংশগ্রহনকারী দলের কর্মকর্তা, খেলোয়ার ও অভিবাবকবৃন্দ প্রমুখ।

এর আগে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব ১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় টাঙ্গাইল পৌরসভা ও সখিপুর উপজেলা অংশগ্রহন করে। বালক (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় টাইবেকারে সখিপুর উপজেলা বিজয়ী হয়। অন্যদিকে বালিকা (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় গোপালপুর উপজেলা ও ঘাটাইল উপজেলা অংশগ্রহন করে। বালিকা (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় টাইবেকারে ঘাটাইল উপজেলা বিজয়ী হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের পুরস্কার বিতরন করা হয়।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ফুটবল ফেস্টিভ্যাল ২০২৫ এর শুভ উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ টুর্নামেন্টে ১২টি উপজেলা এবং টাঙ্গাইল পৌরসভার একটি করে বালক ও বালিকা মোট ২৬টি দল অংশগ্রহণ করছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর