1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পঠিত

পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ সংক্রান্ত

১৮.০৩.২০২৪ তারিখ বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা’র নেতৃত্বে ডিএমপির সহায়তায় বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব এইচ. এম. তানজীল, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সিরাজুম মুনিরা, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুসলিম সুইটস এন্ড বেকারী, মাদ্রাসা মার্কেট, দোকান # ৯/১০, ব্লক# ডি, মিরপুর-৬, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিতে দই, ডেকোরেটেড কেক, চানাচুর, বিস্কুট পণ্য বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ না করে বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং ভাগ্যকূল সুইটস এন্ড বেকারী, ৩/১৫, ব্লক#বি, বীর মুক্তিযোদ্ধা এম.এ মাজেদ সড়ক, মিরপুর-৬, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে দই, বিস্কুট, চানাচুর, লাচ্ছা সেমাই পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ আইন অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়।

এছাড়া নামবিহীন একটি বেকারী মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে মালামাল জব্দ করা হয়। তাছাড়া পিউরো ফুডস লিঃ, মিঠাই বেকারী এন্ড সুইটস ও তালুকদার ফুডস এ বিএসটিআই লাইসেন্স হালনাগাদ পাওয়া যায়।

জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর