1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিশ্ব ইজতেমা ময়দানে গাসিকের দেড়হাজার বান ঢেউটিন প্রদান

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর :
  • প্রকাশে সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৮০ বার পঠিত

টঙ্গীতে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা ময়দানে আলেম ওলামাদের দাবির প্রেক্ষিতে গাজীপুর সিটি করপোরেশন দেড়হাজার বান ঢেউটিন প্রদান করেছেন।

শনিবার টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আলেম ওলামাদের নিকট ঢেউটিন হস্তান্তর করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম( যুগ্মসচিব)। এসময় উপস্থিত ছিলেন,ইজতেমা কমিটির ইঞ্জিনিয়ার মাওলানা মাহফুজুল হান্নান,সিটি করপোরেশনের তত্ত্ববধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন,মো. আকরাম হোসেন খান,সহকারী প্রকৌশলী মো. রাসেল শাহরিয়ার, উপসহকারী প্রকৌশলী মো. আমজাদ হোসেন ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিশ্ব ইজতেমায় দায়িত্বরত মাওলানাগন।

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এস এম শফিউল আজম বলেন,তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমায় আগত দেশি বিদেশী মুসল্লিদের এবাদত বন্ধেগিতে যাতে কোন সমস্যা বা কষ্ট না হয় বিবেচনা করে সরকার এবার ঢেউটিন প্রদান করেছে। আগামি দিনে আরো বেশি করে তা প্রদানের চেষ্টা করা হবে।

এবারই প্রথম টঙ্গীতে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে। এরইমধ্যে প্রথম দুই পর্বই হবে যোবায়ের অনুসারী বা শুরায়ী নেজামের তাবলীগ মুসল্লিদের। আর তৃতীয় পর্বে বিশ্ব ইজতেমা করবেন সাদ কান্ধলিভ অনুসারি তাবলীগ মুসল্লিরা।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর