1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কালিয়াকৈরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কুটামনি এলাকায় শুক্রবার বিকালে কালিয়াকৈর উপজেলা বিএনপির সহ সভাপতি ও চাপাইর ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান এ এইচ এম সৈকত ইমরান এর উদ্যোগে  মাদকের বিরুদ্ধে সচেতনতার  লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সহ সভাপতি ও চাপাইর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ এইচ এম সৈকত ইমরান। আরো উপস্থিত ছিলেন চাপাইর ইউনিয়ন কৃষক দলের সভাপতি এমারত হোসেন রতন, চাপাইর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জামাল খান, চাপাইর ইউনিয়নের কৃষকদলের সম্মানিত সদস্য সারোয়ার রাশেদ, চাপাইর ইউনিয়ন পরিষদ ৫ নং ওর্যাডের সাবেক ইউপি সদস্য তমছের, ওহাব দেওয়ান, সুজন মাহমুদ, আসিফ সিকদার, সজীব মিয়া, শাহীন মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্য তিনি  জানান, মাদকের সাথে যারা জড়িত তারা কিন্তু কেও এখানে নেই। আমরা তাদের বিরুদ্ধে  বিদ্রেহ ঘোষনা করিনি, তাদের জেল ফাঁস দিবো এমনটা বলেনি, আমরা তাদেরকে বুঝিয়ে আমাদের বুকে নিতে চাই, আমাদের মধ্যে তাদের আনতে চাই, যেন তারা মাদকের দিকে না যায়, মাদকের সর্বনাশা এই ছোবল থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে চাই, সেজন্য তাদেরকেও আমাদের দরকার ছিল  কিন্তু তারা আসেনি। এজন্য  নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলকে  একসাথে ডাকা সকলে যার যার স্থান থেকে এই মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর