1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সোনারগাঁয়ে সন্ত্রাসী সাকিব গ্রেফতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
  • প্রকাশে সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাকিব নামে এক চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসীকে গ্রেফতার করছে পুলিশ। গতকাল রাতে পুলিশ উপজেলার পিরোজপুর এলাকা থেকে এই সন্ত্রাসীকে গ্রেফতার করে। সন্ত্রাসী সাকিবের নামে একাধিক হত্যা ও ডাকাতি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সোনারগাঁয়ের স্থানীয় জনগন জানান, সন্ত্রাসী শাকিব দীর্ঘদিন যাবৎ ডাকাতিসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। ৫ আগষ্টের পর কিছুদিন গা-ঢাকা দিয়ে থাকলেও গত সপ্তাহে উপজেলার হাবিবপুর এলাকায় অন্তত ৫জনকে কুপিয়ে আহত করে সাকিব। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাকিব আওয়ামী লীগের স্বশস্ত্র ক্যাডার হিসেবে কাজ করেছে বলে জানান এলাকাবাসী।

উল্লেখ্য, সাকিব উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কোম্পানিগঞ্জ গ্রামের আব্দুস সালামের সন্তান।

এ বিষয় সোনারগাঁয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল বারী জানান, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ শাকিব নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে যে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাকিবের বিরুদ্ধে পূর্বে একাধিক হত্যা, ডাকাতি, ছিনতাই, এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর