1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার জন্য যুক্তরাজ্যে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের দোয়া

প্রবাস ডেস্ক :
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পঠিত

ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় লন্ডনের একটি স্থানীয় হলে এ অনুষ্ঠান হয়।ফোরামের সভাপতি মনির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সদস্য বাবর চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক মইনুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সদস্য নজরুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল হক রাজ, যুক্তরাজ্য কৃষক দলের সেক্রেটারি শাহ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, ইস্ট লন্ডন বিএনপির সহ সভাপতি আলী আকবর খোকন, যুক্তরাজ্য আইন বিষয়ক সম্পাদক সাহেদুর রহমান, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, ইস্ট লন্ডন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম সোহেল, যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নাসের, আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্টের সদস্য ফারুক।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের ছাত্রনেতা বুলু, মাকসুদুর রহমান ম্যাক্স, যুবদল নেতা নুরুজ্জামান রাজন, ইউকে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল, কমিউনিটি ব্যক্তিত্ব মুজাহিদুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সেক্রেটারি মো. ফেরদৌস বিন জামান তাসমীর ও সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান পরাগ।

দোয়া মাহফিলে কোরআন খতমের মাধ্যমে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়। এ ছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর