1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের নমিনেশন প্রত্যাহারে আলটিমেটাম

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৩৫৪ বার পঠিত

নওগাঁ জেলা আইনজীবী সমিতির ২০২৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ না করা ও নমিনেশন প্রত্যাহারে আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিনার (২৩ জানুয়ারি) বেলা ১২টায় জেলা আদালত চত্ত্বরে নমিনেশন প্রত্যাহারে এর জন্য বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তবে তাদের দোসরা এখনো বিভিন্ন জায়গা থেকে দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত। হাসিনার দোসর কিছু আইনজীবীরা বিগত দিনে বিচার ব্যবস্থাকে নগ্ন হস্তক্ষেপ করে ধ্বংসের দাঁড় প্রান্তে এসে দাঁড় করিয়েছে।

এজন্য আগামী ৩০ শে জানুয়ারি নওগাঁ এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে হাসিনার কোনো দোসরদের অংশগ্রহন নওগাঁর সাধারণ ছাত্রজনতা মেনে নিবে না। তাঁরা যদি নিজ ইচ্ছায় নির্বাচন থেকে বিরত থাকা ও নমিনেশন প্রত্যাহারের জন্য আজ বিকেল ৩ টা পর্যন্ত সময় বেধে দিয়েছেন। বিকেল ৩ টার মধ্যে নমিনেশন প্রত্যাহারের না করলে অবস্থান কর্মসুচীর ঘোষণা করা হয়।

এসময় আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাদনান সাকিব, রাফি রেজুয়ান,আরমান হোসেন ,আবদুল মোমিন, মোহতাসিম কবির সহ কমিটির সদস্যরা। বিক্ষোভ শেষে নওগাঁ এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সকলের সাথে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর