
নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে নওগাঁয় ‘তারুণ্যের উৎসব বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা হলরুমে ২দিন ব্যাপি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন।
লটারির মাধ্যমে জেলার ১১ টি উপজেলার ২২টি স্কুল কলেজের ৬৬জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন । এই প্রতিযোগিতায় সাপাহার সরকারী গালস্ স্কুল ১ম ও নওগাঁ জিলা স্কুল রানার্সআপ হয়েছেন।এসময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, প্রত্যেকটি স্কুলে এই প্রতিযোগিতা চালু করতে হবে। তরুণদের উদ্দীপনা এবং জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় আগামীতে বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
দেশের যুব সমাজের মধ্যে নেতৃত্বের গুণাবলী এবং সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করার জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এই উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে সমাজ সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা আরও বেশি সামাজিক কাজে অংশগ্রহণ করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী,ইমরান হোসেন বিভিন্ন জেলা,উপজেলা থেকে আগত বিচারক মন্ডলী, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।