1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সিটিটিসির সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে এফবিআই

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

সক্ষমতা বৃদ্ধিতে চলমান সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি প্রতিনিধিদল।

আজ বুধবার (২২ জানুয়ারি) এফবিআইয়ের লিগ্যাল অ্যাটাশে সোহেল দাউদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে যুগ্ম পুলিশ কমিশনার, সিটিটিসি মো. ছালেহ উদ্দিনসহ সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এফবিআইয়ের প্রতিনিধি দল সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং এসব অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর