1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জুলাই বিপ্লবের ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে – হাসান সরকার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, জুলাই বিপ্লবের অংশীজনদের ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে। বিশেষ করে জামায়াতকে ছুটিয়ে নেয়ার চক্রান্ত চলছে। বিএনপি এবং ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকলে হাসিনার চৌদ্দগোষ্ঠীর কোনো ষড়যন্ত্রও সফল হবে না। তাই ঐক্যের কোন বিকল্প নেই।
মঙ্গলবার  সকালে নগরীর রাজবাড়ি রোডে গাজীপুর মহানগর বিএনপি কার্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপি নেতা আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) এলবার্ট পি কষ্টা, গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহানগর বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, গাজীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মহানগর বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোখলেসুর রহমান, বিএনপি নেতা বেঞ্জির আহমেদ, মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক দীপা চৌধুরী প্রমুখ।
হাসান সরকার আরো বলেন, আওয়ামী লীগ দেশকে সর্বস্বান্ত করে দিয়ে গেছে। যারাই তাদের অপকর্মের প্রতিবাদ করেছে তাদেরকেই জঙ্গি আখ্যা দিয়ে দামিয়ে রাখার চেষ্টা করেছে। অথচ আওয়ামী লীগই নিজেরাই জঙ্গি স্টাইলে হত্যা-গুম, লুটপাট চালিয়েছে। শুধু বেগম জিয়া নয়, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকেও হত্যা করতে চেয়েছে।
এলবার্র পি কষ্টা বলেন, ৫ আগস্টের পর যারা প্রশাসনের হেফাজতে ছিলেন তারা আজ কোথায় ?  তারা কিভাবে পালিয়ে গেলেন ? আমরা মনে করেছিলাম আওয়ামী লীগের অন্তত ১০০ জন  নেতা গ্রেফতার হবেন। কিন্তু কারা তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে তা আজ পরিষ্কার। তিনি বলেন,  যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তাদেরকে আর কেউ আশ্রয়-প্রশ্রয় দিয়েন না। এরা সুযোগ পেলে আবার গণতন্ত্র হরণ করবে, মানুষের বাক ও ভোটের অধিকার কেড়ে নিবে। কাজেই এদেরকে রুখার জন্য একটি সুশৃঙ্খল কমান্ড গড়ে তুলতে হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর