1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গাজীপুর টেলিভিশন সাংবাদিকদের ফ্যামিলি ডে অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত
গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের আয়োজনে জমজমাট ও প্রাণবন্ত ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরের পূবাইলের নীড় রিসোর্টে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, ফিতা কেটে এর উদ্বোধন করেন বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ এর পরিচালক, বিজিএমইএ সদস্য ও স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী এবং স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার্সের পরিচালক মাকসুদা চৌধুরী মিশা।
প্রধান অতিথি মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজহার ট্রেডিং এর চেয়ারম্যান মোঃ রাকিব উদ্দিন সরকার পাপ্পু, ফিরোজা গ্লোবাল ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা খাতুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হোপ এডুকেশন সোসাইটির কর্ণধার শাহাদাত হোসেন শাহীন দিনব্যাপী অনুষ্ঠিত নানা ধরনের খেলাধুলা ও রেফেল ড্র এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গাজীপুরে বিভিন্ন টেলিভিশন কর্মরত সাংবাদিক পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ফজলুল হক মোড়ল, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, সহ-সভাপতি আজহারুল হক, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান টিটু, আমিনুল ইসলাম, শাহ শামসুল হক রিপন, আলমগীর হোসেন, শামসুল হক ভূঁইয়া, মাসুদ রানা, আব্দুল্লাহ আল মামুন, আবুল হাসান, ফারদিন ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল থেকে রাত পর্যন্ত বর্ণাঢ্য নানা আয়োজনে সাংবাদিকদের স্ত্রী- সন্তান, স্বজন ও সুধীবৃন্দ অংশ নেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর