1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় গৃহবধূ মৃত্যুর অভিযোগ 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৩০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া শহরের রামকানাই উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে (পাইকপাড়া এলাকায়) ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় সাহেরা খাতুনে (৩৫) নামে এক গৃহবধূ মূত্যুর অভিযোগ পাওয়া গেছে। সরে জমিনে গিয়ে জানা যায় ২০ জানুয়ারি সোমবার  বিকালে প্রবাসীর গর্ভবতী স্ত্রী সাহেরা খাতুন কে তার স্বজনরা ইসলামিয়া হাসপাতালে এনে ভর্তি করায়।
সন্ধ্যা ৭ টার দিকে সাহেরাকে সিজার করানোর জন্য অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয়, গাইনি ডাক্তার ডাঃ মাহফিদা আক্তার হ্যাপীর তত্ত্বাবধানে সাহেরার সিজার অপারেশন সম্পন্ন করা হয়। সিজারের পর থেকে ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে সিজারের সবগুলো সেলাই খুলে যায়।
রাত ৪ টার দিকে পুনরায় ডাঃ মাহফিদা আক্তার হ্যাপী ক্ষতস্থান সেলাই করেন।সেলাই করার পর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে সাহেরার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সাহেরার স্বজনরা জানায়, আমরা হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারদের কে জানালেও তারা বলেন রোগী এভাবেই কয়েক ঘন্টা থাকবে। আমরা পরে দেখবো।
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে খিচুনি উঠে বুধবার সকাল ৭ টার দিকে সাহেরা খাতুনের মৃত্যু হয়। সাহেরা খাতুন আখাউড়া উপজেলার গাজীর বাজার সংলগ্ন ক্ন্দােই গ্রামের রহমত আলীর পুত্রবধূ। সাহেরা খাতুন সদ্য ভূমিষ্ঠ কন্যাসহ ৫ সন্তানের জননী। নবজাতক শিশু কন্যাটি সুস্থ আছে বলে জানা যায়।
এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করলে ডাঃ মাহফিদা আক্তার হ্যাপীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানায়, ঘটনা আমি মৌখিকভাবে জানতে পেরেছি, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর