1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাঙ্গাইল সদরের মাহমুদনগর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

মো. সোহেল রানা,টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১০৪ বার পঠিত

টাঙ্গাইল সদরের মাহমুদনগর ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের যৌথ উদ্যোগে টাঙ্গাইল সদরের মাহমুদনগর ইউনিয়নের মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৯০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এর পক্ষ থেকে কম্বল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্ল্যাহ -আল-মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, রেড ক্রিসেন্ট টাঙ্গাইল এর ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ মঈনউদ্দিন মঈন, ছাত্র প্রতিনিধি মো: নবাব আলী প্রমুখ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে ১০ হাজার কম্বল বরাদ্দ পাওয়া যায় । ১২ উপজেলায় ৫০০ করে ছয় হাজার বিতরণ করা হয়েছে। বাকি চার হাজার কম্বল জেলার বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে এবং এরমধ্যে আজ মাহমুদনগর ইউনিয়নে অসহায় শীতার্ত মানুষের মাঝে ৫০০ টি এবং রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৪০০ টি, সর্বমোট ৯০০ কম্বল বিতরণ করা হলো।

এছাড়াও শীতবস্ত্র কেনার জন্য সরকারিভাবে ১২ উপজেলায় তিন লাখ টাকা করে মোট ৩৬ লাখ ও পরবর্তীতে আরো ৩২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গিয়েছিলো। এছাড়া ১১টি পৌরসভার মধ্যে প্রথম শ্রেণির জন্য দুই লাখ করে, দ্বিতীয় শ্রেণির জন্য দেড় লাখ করে ও তৃতীয় শ্রেণির জন্য এক লাখ টাকা করে বরাদ্দ পাওয়া গিয়েছিলো।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর