1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আখাউড়ায় মোটর সাইকেল চালক নিহত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লরিকে অতিক্রম করতে গিয়ে হৃদয় মিয়া-(১৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
 সোমবার সকাল ১১ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরিফ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় মিয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মনু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই জাকির জানান,  দুই বন্ধুকে নিয়ে হৃদয় মিয়া মোটর সাইকেল যোগে বাড়ির দিকে যাওয়ার পথে ছতুরা শরীফ এলাকায় দ্রুত গতিতে একটি লরিকে অতিক্রম করতে গিয়ে লরির পেছনে ধাক্কা লেগে হৃদয় ছিটকে পড়েন। এসময় ভাগ্যক্রমে মোটর সাইকেলের পেছনে থাকা দুই আরোহী বেঁচে গেলেও ঘটনাস্থলেই চালক হৃদয় নিহত হয়।
তিনি আরো জানান, চালকসহ লরিটি আটক করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর