1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।  সোমবার সকাল থেকে তথ্য সংগ্রহকারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি তাদেরকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণাদি প্রদানপূর্বক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত তথ্য সংগ্রহকারীদের সুপার ভাইজার খেলেনা রানী সাহা জানান, যাদের বয়স পহেলা জানুয়ারী ২০০৮ বা তার পূর্বে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে জন্ম নিবন্ধনের বাংলা-ইংরেজি কপি, পিতা-মাতার এনআইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, রক্তের গ্রুপ, টেলিফোন নম্বর অথবা মোবাইল নম্বরসহ যাবতীয় তথ্যাদি প্রদান করতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি প্রদানের পর ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হতে হবে।
এদিকে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে উচ্ছাস প্রকাশ করেছেন নতুন ভোটার ও তাদের স্বজনেরা। নতুন ভোটার হওয়া কনিকা দেবনাথ জানান, এই তালিকায় অর্ন্তভুক্তির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগসহ রাষ্ট্রীয় সকল কার্যক্রমে তারা অংশ গ্রহন করতে পারবেন। এতে অনেক খুশি তিনি।
নিজের পুত্রবধূ ভোটার তালিকায় অর্ন্তভুক্তি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন চারু দেবনাথ। তিনি বলেন, সদ্য বিয়ের পর তার পুত্রবধূ এন আইডিসহ ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হয়েছেন। এতে খুশি তারা।ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মাঠ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৮ জন প্রধান শিক্ষক সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তথ্য সংগ্রহকারী হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৮০ জন সহকারি শিক্ষক দায়িত্ব পালন করছেন। আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই কার্যক্রম চলবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর