1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাঙ্গাইলে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে নানা কর্মসূচি

মো. সোহেল রানা,টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে টাঙ্গাইলে তারুন্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান, গ্রীন স্কুল ক্যাম্পেইন, বৃক্ষরোপন, মশক নিধন ও জলাবদ্দতা নিরসনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

oppo_2

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯ টায় টাঙ্গাইল শহিদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও টাঙ্গাইল পৌরসভার আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়। পরে সকাল ১০: ৩০ ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে গ্রীন স্কুল ক্যাম্পেইন এ সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সকাল ১০:৪৫ ঘটিকায় বেলুন উড়িয়ে ও বৃক্ষরোপন করে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা স্কুল এ্যান্ড কলেজে গ্রীন স্কুল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। এদিন বিকেল ৩ ঘটিকায় জেলা প্রশাসন ও টাঙ্গাইল পৌরসভার আয়োজনে জেলা স্টাফ কোয়ার্টারে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে মশক নিধন ও জলাবদ্দতা নিরসন কর্মসূচি পালন করা হয়।

এসময় স্থানীয় সরকারের উপ পরিচারক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবিরসহ জেলা প্রশাসন কর্মকর্তাবৃন্দ, টাঙ্গাইল পৌরসভার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর