
টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে ছানোয়ার হোসেন (৩৭) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৫ টায় হাসপাতাল প্রাঙ্গণে উৎসুক জনতা তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
ছানোয়ার হোসেন মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ভট্টবাড়ী গ্রামের হাসমত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে ওই যুবক হাসপাতালের নিচ তলার গাইনী ওয়ার্ড থেকে একজনের মোবাইল ফোন চুরি করার সময় ধরা পরে। এ সময় উৎসুক জনতা তাকে পিটাতে পিটাতে হাসপাতালে বাইরে নিয়ে আসে। এতে সে মাটিতে অজ্ঞান হয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে।
টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, হাসপাতালে এক যুবককে চোর সন্দেহে কয়েকজন দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।