1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১১৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের চাপায় মোঃ আল-আমিন মিয়া-(৩৫) নামে পৌরসভার এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় পৌর এলাকার ছয়বাড়িয়ায় অবস্থিত ময়লার ডাম্পিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন জেলার সরাইল উপজেলার আইরল গ্রামের সালাম মিয়ার ছেলে।
তিনি পৌরসভার অস্থায়ী পরিছন্নতা কর্মী। ঘটনার পর ট্রাক্টর চালক মোঃ আমির মিয়া পালিয়ে যায়। চালক আমির মিয়া পৌরসভার অস্থায়ী ট্রাক্টর চালক।
নিহতের স্বজন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে ময়লার ট্রাক্টরে করে ছয়বাড়িয়ায় যান আল-আমিন। পরে তিনি ট্রাক্টর থেকে ডাম্পিং  এলাকায় ময়লা অপসারণ শুরু করেন। এক পর্যায়ে ট্রাক্টর চালক আমির মিয়া দ্রুত  ট্রাক্টরটিকে পেছনের দিকে নেয়ার সময় এর নিচে চাপা পড়েন  আল-আমিন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।
নিহত আল-আমিনের ছোট ভাই নাঈম বলেন,  আমরা গ্রাম থেকে খবর পেয়ে ছুটে এসেছি। হাসপাতালে এসে দেখি আমার ভাইয়ের লাশ। আমার ভাইয়ের ৫ টি সন্তান আছে। পৌর কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি তারা যেন ভাইয়ের পরিবারকে সহযোগিতা করেন।
নিহতের মামাতো ভাই খাইরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। আমার ভাই খুবই গরীব মানুষ। তার ৫ টি সন্তান আছে। তারা যাতে চলতে পারে সেজন্য পৌর কর্তৃপক্ষের কাছে আমার ভাইয়ের পরিবারকে সহযোগীতার দাবি জানাই।
পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী নায়েব আলী বলেন, সকালে আমরা সবাই ময়লা নিয়ে ছয়বাড়িয়ায় যাই। সেখানে ট্রাক্টর থেকে ময়লা নামানোর সময় চালক যখন ট্রাক্টরটিকে পিছনের দিকে নিচ্ছিল, তখন আল-আমিনের পা চাকার নিচে পড়ে যায়। পরে ট্রাক্টরটি ঘুরানোর সময় আল-আমিনের মাথাও চাপা পড়ে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের ডাক্তার বলেন, সে মারা গেছে।
এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ঘটনার পর ট্রাক্টর চালক আমির মিয়া গা ঢাকা দেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর