1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁর মান্দায় তদন্তে এসে তোপের মুখে জেলা শিক্ষা কর্মকর্তা

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৯৯ বার পঠিত

নওগাঁর মান্দায় তদন্তে এসে তোপের মুখে ফিরে গেলেন জেলা শিক্ষা কর্মকর্তা (অঃ দাঃ) মোহাঃ আব্দুর রাজ্জাক। রবিবার দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদত্যাগের বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য তদন্তে করতে আসেন তিনি।

এসময় প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে গিয়ে ভেতরে প্রবশে করার সময় বহিরাগতদের তোপের মুখে পড়ে পরিস্থিতি বেগতিক দেখে তদন্ত না করেই ফিরে যান তিনি।

জেলা শিক্ষা কর্মকর্তা (অঃ দাঃ) মোহাঃ আব্দুর রাজ্জাক বলেন, গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাদেশ আলীকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে মর্মে অভিযোগের প্রেক্ষিতে ভিত্তিতে জেলা প্রশাসক, নওগাঁ তাকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছেন। সে-প্রেক্ষিতে তিনি ১২ জানুয়ারি রবিবার বেলা ২ টার দিকে গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে সরেজমিনে তদন্তকার্য পরিচালনা করবেন। সে মোতাবেক গত ৭ জানুয়ারি একটি লিখিত চিঠির মাধ্যমে উক্ত তারিখ, সময় ও স্থানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়। অথচ, উক্ত প্রতিষ্ঠানে তদন্তের জন্য যাওয়ার খবর শুনে প্রতিষ্ঠানের মূল ফটকে তালা লাগিয়ে মোবাইল ফোন বন্ধ করে বিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছিলেন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা।

এসময় বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় শতাধিক বখাটে যুবক বিদ্যালয় মাঠে অবস্থান নিয়ে তার কর্মকর্তার সাথে অসৌজন্যমূলক আচরণ করাসহ তোপের মুখে ফেলে প্রতিষ্ঠানের ভিতর প্রবেশে বাঁধা প্রধান করেন। এমতাবস্থায় প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে গিয়ে ভেতরে প্রবশে করার সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলীর বেশকিছু প্রভাবে লেলায়িত শিক্ষার্থী এবং বহিরাগতদের তোপের মুখে পড়ে তদন্ত না করেই ফিরে যান তিনি। বিষয়টি তিনি তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এরপর বিধি অনুয়ায়ী ব্যাবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে জানার জন্য গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলীর মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে তার ফোনটি বন্ধ পাওয়ায় তার মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর