1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শিক্ষার্থী সেবার মান বৃদ্ধি ও কাজের গতিশীলতা আনয়নে সবাইকে নিজ নিজ চেয়ারের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান–বাউবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
  • প্রকাশে সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১১৯ বার পঠিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ আয়োজিত “শিক্ষার্থী সেবার মান বৃদ্ধির ও কাজের গতিশীলতা আনয়ন” বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা সকাল ১০ টায় বাউবির কেন্দ্রীয় অডিটরিয়ামের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়। 
কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। আমার দায়িত্ব আমি পালন করবো এবং হালালভাবে পালন করবো। যার যার চেয়ারের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তবেই প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে যাবে এবং শিক্ষার্থীসহ আগত ব্যক্তিবর্গ তাদের সঠিক সেবা পাবেন। দেখা যাচ্ছে আমাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। আমাদের মধ্যে সমন্বয় নেই বলে অনেক কিছুই সঠিকভাবে সমাধান হচ্ছে না। আঞ্চলিক কেন্দ্রের কোন বিষয়ে উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানগণ কথা বলতে সাহস পায়না। তাদের মধ্যে একপ্রকার ভয়ভিতি কাজ করে। যা প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে জটিলতার সৃষ্টি করে। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে চিহ্নিত সমস্যা যথাসময়ে সমাধান না করলে কাঙ্খিত লক্ষ্য আর্জন সম্ভব নয়। সংশ্লিষ্ট দপ্তর, স্কুল, বিভাগ, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের মধ্যে সমন্বয়ের মাধ্যমে চিহ্নিত সমস্যাদি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। অভিযোগ রয়েছে যে, শিক্ষার্থীরা তাঁদের আশানুরূপ সেবা পাচ্ছে না। অনেকের দায়িত্বহীনতার কারণে বিশ্ববিদ্যালয়ের কাজের অগ্রগতি স্থবির হয়ে আছে। যা আদৌ কাম্য নয়। যে সব উপ-আঞ্চলিক কেন্দ্রে নিজস্ব অফিস ভবন নেই, সেগুলোতে পরিকল্পনা উন্নয়ন বিভাগের মাধ্যমে অবকাঠামো নির্মাণের ইতোমধ্যে জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এসব কথা বলেন।
এছাড়াও উপাচার্য আঞ্চলিক পরিচালক ও উপ-আঞ্চলিক কেন্দ্র থেকে আগত কর্মকর্তাদের বিভিন্ন কথা শোনেন এবং  চিহ্নিত বিভিন্ন সমস্যা সমাধান ও যৌক্তিক দাবিসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে আশ্বাস প্রদান করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন স্টুডেন্ট সাপোর্ট সাভিসেস বিভাগের পরিচালক (অতি: দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তালেব। অনুষ্ঠান সঞ্চলনা করেন স্টুডেন্ট সাপোর্ট সাভিসেস বিভাগের যুগ্ম পরিচালক মোঃ নজরুল ইসলাম।
কর্শলায় সকল ডিন ও বিভাগীয় প্রধান, আঞ্চলিক পরিচালক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এসব কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দাপ্তরিক সমস্যাদির কথা কর্মশালায় ব্যক্ত করেন এবং তা সমাধানকল্পে প্রয়োজনীয় সুপারিশ কর্তৃপক্ষের নিকট তুলে ধরেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর