1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত
চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারী) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
সভায় গত ২০২৪ সালের ডিসেম্বর মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের অগ্রগতি পাঠ করেন সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া। সভায় জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে।  গত মাসে ১টি খুন, ১টি ডাকাতি, ৩টি ধর্ষণ, ৯টি নারী ও শিশু নির্যাতন,  ৬টি চুরি, ১৬টি অপমৃত্যু, ২টি মানব পাচারসহ মোট ৯৮ টি মামলা হয়েছে জেলার  ৫ টি থানায়। সভায় জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদক নির্মূল, বাল্যবিয়ে রোধ, যানজট নিরসন, গ্রাম আদালত সক্রিয়করাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় আলোচনায় অংশ নেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা,  সিভিল সার্জন ডা. হাদি উজ্জামান,  অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, পিপি এ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, গত এক মাসে চুয়াডাঙ্গার সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। সবার সহযোগীতা পেলে আগামীতে  আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি সম্ভব।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর