1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মুক্তাগাছায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে  শীতবস্ত্র বিতরণ 

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :
  • প্রকাশে সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত
ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু শনিবার মুক্তাগাছা উপজেলার মন্ডলসেন উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। সালমান মটর্সের স্বত্বাধিকারী আরিফ রব্বানীর উদ্যোগে প্রান্তিক পর্যায়ের দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব জাকির হোসেন বাবলু। এতে অন্যান্যের মধ্যে মুক্তাগাছা উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শহিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, যুগ্ম আহবায়ক মতিউর রহমান খোকন, বিএনপি নেতা এটিএম ইলিয়াস, মো. ইউসুফ আলী, মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বাবলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে গড়া সংগঠন বিএনপি সব সময় দেশের মানুষের পাশে থেকে মানুষের সেবা করার জন্য রাজনীতি করে। গণমানুষের কল্যাণের রাজনীতি করে। সে জন্যই দেশের মানুষ বিএনপিকে এত বেশি ভালবাসে। মানুষের ভালবাসায় সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন দেশের শীর্ষ রাজনৈতিক দল ও গণমানুষের আস্থার প্রতিক হয়ে দাঁড়িয়েছে।
এসময় তিনি লন্ডনে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়ার আহবান জানান। এসময় চার পাঁচ শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর