1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিব

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিব। আটক নারী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাপলিডাঙ্গা গ্রামের নির্মল ঠিকাদারের মেয়ে স্বর্ণা (২০)।

শনিবার (১১ জানুয়ারী) ভোর সাড়ে ৫টায় ঠাকুরপুর বিজিবি’র টহলদলের সমস্যরা তাকে আটক করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান এদিন বিকাল ৫টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক মেইল বার্তায় সংবাদ বিজ্ঞপ্তীতে জানান, ঠাকুরপুর বিওপির একটি টহলদল সীমান্তে টহল পরিচালনা করার সময় সীমান্ত পিলার ৮৯/৫-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠের মধ্য থেকে বাংলাদেশী নাগরিক স্বর্ণাকে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে সে জানায়, ভারতে তার আত্মীয় স্বজন বসবাস করে। আত্মীয় স্বজনদের সাথে দেখা করার উদ্দেশ্যে পাসপোর্ট ও ভিসা না থাকায় সে দালালের সহায়তায় ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

এ ব্যাপারে আটক নারীর বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার দায়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করে তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর