1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরাইলে পলিথিন উৎপাদনকারির বিনাশ্রম  কারাদন্ড

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে কামাল মিয়া-(৪০) নামে এক কারখানা মালিককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। কামাল মিয়ার বাড়ি জেলার বিজয়নগর উপজেলায়।
 শনিবার বেলা সোয়া তিনটার দিকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামে পলিথিন তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করেন।
অভিযান সূত্র জানায়, অবৈধভাবে পলিথিন প্রস্তুত করার খবরে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কারখানায় মালিককে আটক করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ এর ক ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডের আদেশ প্রদান করেন আদালত।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর