1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত

আজ ৪ জানুয়ারী ২০২৫ রোজ শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সাউথইস্ট ব্যাংক পিএলসি. “বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৫” আয়োজন করে। ব্যাংকের চেয়ারম্যান জনাব এম.এ কাশেম প্রধান অতিথি হিসেবে উক্ত সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে বক্তব্য প্রদানকালে মাননীয় চেয়ারম্যান জনাব এম.এ.কাশেম বলেন,“এজেন্টগণ সাউথইস্ট ব্যাংকের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রবাস থেকে রেমিট্যান্স আনয়ন এবং দেশের অভ্যন্তরে প্রত্যন্ত অঞ্চলে অর্থ স্থানান্তর বা রেমিটিং এ এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহ অপরিসীম ভূমিকা পালন করে চলেছে। তাদের এই নিরলস প্রচেষ্টা দেশের আর্থিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। আমরা এজেন্টদের এই মূল্যবান ভূমিকার প্রতি কৃতজ্ঞ এবং তাদের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

এই সম্মেলনে সারা দেশের সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ১৩২ টি আউটলেটের সকল স্বাত্তাধিকারীগণ অংশগ্রহণ করেন। সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মাছুম উদ্দিন খান ছাড়াও ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা এ সম্মেলনে উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ২০২৪ সালের সার্বিক কর্মকান্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন নীতিমালা নিয়ে আলোচনা করা হয়।

সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা “স্বাগতম” ২০২১ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে। সাউথইস্ট ব্যাংক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, স্কুল ব্যাংকিং সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে। সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা “স্বাগতম” দেশব্যাপী ‘তিজারাহ’-ইসলামিক এবং কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমেও ব্যাংকিং সেবা প্রদান করে চলেছে।

সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা “স্বাগতম” এর মাধ্যমে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’- ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহও প্রদান করা হয়। এছাড়াও গ্রাহকগন এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বি. ই. এফ. টি. এন এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, রেমিটেন্স সেবা গ্রহন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও গ্রাহকগণ এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএম এর মাধ্যমে ২৪ ঘন্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সকল গ্রাহকের নিকট সহজে ব্যাংকিং সেবা পৌছে দেয়াই সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা “স্বাগতম” এর লক্ষ্য ।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর