1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

নওগাঁয় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের নওযোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেডির মোড় দলীয় কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহার নেতৃত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা প্রতিষ্ঠা-বার্ষিকীর র‌্যালিতে অংশগ্রহণ করেন।

এসময় র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল হক বেলাল, শফিউল ইসলাম রানা, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শফিউল আজম আজম টুটুল, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিনসহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সর্ব বৃহত ছাত্র সংগঠন। ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে। এতদিন স্বৈরাচার হাসিনা সরকার ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে। আজ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে,মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর