1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নাসিরনগরে দু’দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১২৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মছলন্দপুর আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে  দু’দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন  সমাপ্ত হয়েছে। সোমবার বাদ জোহর থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত দু’ব্যাপী মাদ্রাসা মাঠে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
দু’দিন ব্যাপী মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফিলিস্তিন মসজিদুল আকসার ইমাম ও খতিব ড. আলী ওমর ইয়াকুব আল-আব্বাসী। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষা সচিব আল্লামা মুফতি শামসুল হকের সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান বক্তা ছিলেন ঢাকা সাভার জামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুনায়েদ আল হাবিব। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান, বরুনা মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি ওলিউর রহমান হামিদী, ঢাকা জামিয়া ইসলামিয়া বায়তুন নুর মাদরাসার অধ্যক্ষ মুফতি মনিরুজ্জামান।
মছলন্দপুর আল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি সাইদুর রহমান সাঈদীর সঞ্চালনায় মহাসম্মেলনে বয়ান করেন মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মুফতি উবায়দুল্লাহ মাদানী, মুফতি বেলায়েতুল্লাহ কাসেমী, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, হাফেজ ইকবাল হোসেন, মাওলানা জানে আলম সিদ্দিকী, মুফতি মোতালিব হোসেন ছালেহী, মাওলানা হাবিবুল মুরসালিন, মুফতি সাইফুল ইসলাম মুমতাজী, মাওলানা তাফাজ্জল হক, হাফেজ মাওলানা খুবাইব আহমাদসহ স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আসা ওলামায়ে কেরামগণ।
মহাসম্মেলনে মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ সোলাইমান, হাফেজ মোহাম্মদ অলি উল্লাহ ও হাফেজ মোহাম্মদ আসাদ উল্লাহকে  পাগড়ী প্রদান করা হয়। এছাড়াও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে (বেফাক)-২০২৪ ইং কেন্দ্রীয় পরীক্ষায় ওই মাদ্রাসা থেকে সারা বাংলাদেশে মেধা তালিকায় এ প্লাস অর্জনকারী মোঃ বাইজিদ আহমাদ, মো: তাইফুর রহমান ও মাসুম বিল্লাহকে নগদ অর্থসহ সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনে  দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর