1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্ট মালামাল কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বিসিক শিল্পনগরীর পরিত্যাক্ত মালামাল কেনা নিয়ে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘরে ভাংচুর ও ধানের গোলায় আগুন দেয়া হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। 
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরীর ডেকো ফুড নামে একটি কোম্পানীর বিস্কিটের গুড়াসহ পরিত্যাক্ত মালামাল নিলামে বিক্রি করার কথা। তা কিনতে গিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন ও সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকার বাদানুবাদে জড়ায়।
এর কিছুক্ষন পর উভয় পক্ষের সমর্থনে সুহিলপুর ইউনিয়নের হাড়িয়া গ্রাম ও বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে ভাংচুর ও ধানের গোলায় আগুন দেয়া হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফ্ফর হোসেন বলেন, একটি বিস্কিট কোম্পানীর ডাস্ট মালামাল কেনা নিয়ে বিএনপির দুই নেতার পক্ষ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর