1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজধানীর কদমতলী “চাঞ্চল্যকর দিনমজুর মাহাবুব হত্যার প্রধান আসামী জিতু’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

রাজধানীর যাত্রবাড়ী এলাকায় বসবাসকারী মো: মাহাবুব দিনমজুরী করে তার জীবিকা নির্বাহ করতো। গত ৩০/০৮/২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:০০ ঘটিকায় ভিকটিম মাহাবুব কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এরপর মাহাবুব তার এক বন্ধুর সাথে কদমতলী থানাধীন মুরাদপুর হাই স্কুলের সামনে একটি বাসায় যায়।

একই সময়ে উক্ত ঘটনাস্থলে পূর্ব হতে ওৎ পেতে থাকা আসামী মোঃ জিতু (৩৪), পিতা-আফসার, সাং-জুরাইন মেডিকেল রোড, থানা-কদমতলী, জেলা- ঢাকাসহ অপরাপর আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিতভাবে চাইনিজ কুঁড়াল, সুইচ গিয়ার চাঁকু ও কিরিচ দিয়ে ভিকটিম মাহাবুবকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এরপর জিতুসহ অপর আসামীরা গুম করার উদ্দেশ্যে মাহাবুবকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় কদমতলী থানাধীন পাটেরবাগ এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম মাহাবুবের পরিবার খবর পেয়ে উক্ত স্থানে গিয়ে মাহাবুবের রক্তাক্ত গলাকাটা লাশ দেখতে পায়। উক্ত ঘটনায় মৃত ভিকটিম মাহাবুবের ভাই মোঃ ফজর আলী বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় জিতুসহ ০৯ জন এবং অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০১, তারিখ-০১/০৯/২০২৪ খ্রিঃ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে শাহাব উদ্দিনসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গতকাল ২৯/১২/২০২৪ তারিখ বিকাল আনুমানিক ১৬:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বসুন্ধরা রিভারভিউ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর দিনমজুর মাহাবুব হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মো: জিতু’কে (৩৪) গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডে তার সরাসরি সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর