1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মরক্কোর রাজপ্রাসাদে যাচ্ছেন বাংলাদেশি কারী

ধর্ম ডেস্ক:
  • প্রকাশে সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

মরক্কোর বাদশাহ মুহাম্মাদ (ষষ্ঠ)-এর আমন্ত্রণে দেশটির রাজপ্রাসাদে যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি ও মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী

মরক্কোর বাদশাহ মুহাম্মাদ (ষষ্ঠ)-এর দাওয়াতে ৮ম বারের মতো দেশটির রাজপ্রাসাদে পবিত্র কোরআন তিলাওয়াতের জন্য আমন্ত্রিত হয়েছেন তিনি।

রাজকীয় অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে আগামীকাল মঙ্গলবার (১৯ মার্চ) মরক্কোর রাজধানী রাবাতের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। রাজপ্রাসাদ ছাড়াও তিনি মরক্কোর বিভিন্ন ঐতিহাসিক মসজিদে তিলাওয়াত করবেন।

২০১৪ সাল থেকে তিনি প্রতি বছর পবিত্র রমজান মাসে মরক্কোর বাদশাহর অতিথি হয়ে মরক্কো সফর করেন। রমজান মাসে মরক্কোর বাদশাহ মুহাম্মাদ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাজপ্রাসাদে দাওয়াতের মাধ্যমে ঐতিহাসিক এ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

কারী আহমাদ ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতের রূপকার এবং ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কারী মুহাম্মাদ ইউসুফ রহ.- এর বড় পুত্র।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর