1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ডেমরায় মোটরসাইকেল প্রাইভেটকারের সংঘর্ষে যুবক নিহত

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

রাজধানীর ডেমরার কোনাপাড়ার বামৈল নামক এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চঞ্চল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি শাহ আলম “বিডিটাইমস২৪”কে বলেন, আজ সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে আমার শ্যালকসহ আমরা ঘুরতে বেরিয়েছিলাম। এসময় কোনাপাড়ার বামৈল মহাসড়কে দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে আমাদের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমরা দুজনই গুরুতর আহত হই। পরে আহত অবস্থায় পুলিশ আমাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, চঞ্চলের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর