1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

৯৯৯ নম্বরে মায়ের ফোনকল, ধর্ষণের শিকার শিশু উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

মনিরুল হক, বাগেরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৮২ বার পঠিত

পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে লাবু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ভুক্তভোগীর মায়ের ফোনকল পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল জাতীয় জরুরি সেবাটির গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ব্রাহ্মণকাঠি থেকে একজন নারী ৯৯৯ নম্বরে ফোন করেন।

তিনি জানান, তার পাঁচ বছর বয়সী কন্যাকে প্রতিবেশী এক ব্যক্তি ধর্ষণ করেছে। এ বিষয়ে দ্রুত আইনি সহায়তার অনুরোধ জানান কলার। পরে কলটেকার কনস্টেবল আলী আজগর তুহিন থানায় বিষয়টি অবহিত করেন। তার পর কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করেন ৯৯৯ ডেসপাচার এসআই মেহেদী হাসান মাসুম। সেই সঙ্গে তৎপরতা শুরু করে পুলিশ। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়।
সেই সঙ্গে ধর্ষণের দায়ে অভিযুক্ত লাবুকে গ্রেপ্তার করে পুলিশ। ইতোমধ্যে এ সংক্রান্ত মামলা রুজু করা হয়েছে। মোরেলগঞ্জ থানা পুলিশ দলের নেতৃত্ব দেয়া এসআই বাবনউদ্দীন ৯৯৯কে এ বিষয়ে নিশ্চিত করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর