1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

৪৮ নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় মাইকিং এবং লিফলেট বিতরণ কর্মসূচি

নাজমুল হাসানঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

যাত্রাবাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু রোগ সতর্কতা ও ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে এলাকাজুড়ে মাইকিং এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।বুধবার ২৪ অক্টোবর বিকেল চারটায় এই কর্মসূচি পালিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ ৪৮ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব জাহাঙ্গীর আলম এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী। বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় নেতৃবৃন্দ ৪৮ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বাসিন্দাদের ডেঙ্গু মশা প্রতিরোধে লিফলেট বিতরণ ও ডেঙ্গু রোগ সম্পর্কে সতর্ক করেন। এছাড়াও সিটি করপোরেশনের পাশাপাশি এই এলাকা জুড়ে ডেঙ্গু মশা প্রতিরোধে পুরো এলাকায় থাকা জলাশয় ও ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার আশ্বাস দেন বিএনপির নেতাকর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেন,ডেঙ্গু বা এডিস মশা নিয়ে আমরা দলগত ও সামাজিকভাবে বেশ চিন্তিত।

এই অবস্থায় জনগণকে সহযোগিতা করতে আমরা নানা কর্মসূচি পালন করছি। বিএনপি মানুষের মাঝে সচেতনতা বাড়াতে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করবে। ৪৮ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু সচেতনতায় দুই সপ্তাহ ধরে আমরা এলাকাবাসীকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করে যাচ্ছি। এডিসের লার্ভা ধ্বংসেও কার্যক্রম হাতে নিয়েছি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর