1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

২ এপিবিএন এর অভিযানে ৭৪ টি হারানো মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং এর টাকা উদ্ধার 

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিং
  • প্রকাশে সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৪ বার পঠিত
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের(২এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় দেশের বিভিন্ন থানার মোবাইল হারানো ও মোবাইল ব্যাংকিংয়ে (বিকাশে,নগদে) ভুলক্রমে চলে যাওয়া টাকার
জিডির কপি সংগ্রহ করে। এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম কর্তৃক উক্ত বিকাশ নম্বর সমূহের পরিচয় সনাক্ত  করে মোট চার লক্ষ ষোল হাজার পাঁচশত সত্তর টাকা ও হারানো ৭৪ টি মোবাইল ফোন উদ্ধার করে।
পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়কের নিকট হতে আজ ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিভিন্ন ব্র্রান্ডের ৭৪ টি মোবাইল ফোন, অনলাইন ব্যাংকিং প্রতারণায় চলে যাওয়া ৪,১৬,৫৭০/- (চার লক্ষ ষোল হাজার পাঁচশত সত্তর) টাকা মালিকগণ গ্রহণ করেন এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়া ০৯(নয়) জন পুলিশ সদস্য’দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের পুলিশ পরিদর্শক (নিঃ) সাজেদুল ইসলাম, ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (সঃ) আল-আমীন, অপারেশন শাখার ইনচার্জ এসআই মাইকেল বনিক, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ মোঃ পলাশ হোসেন এবং মোবাইল উদ্ধার স্পেশাল টিমের ইনচার্জ কামরুল হাসান ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর