1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

২ এপিবিএন এর অভিযানে ১১৪ টি হারানো মোবাইল, বিকাশে ভূলক্রমে চলে যাওয়া টাকা ও হ্যাক হওয়া ৩ টি ফেসবুক আইডি উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কুতুব উদ্দিন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন, সাইবার ক্রাইম সেল দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ ও ম্যাসেঞ্জার গ্রুপ, ই-মেইল, সরকারী হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জাতীয় জরুরী সেবা “৯৯৯”সহ অন্যান্য মাধ্যমে ভিকটিম কর্তৃক প্রেরণকৃত মোবাইল হারানো সংক্রান্তে জিডি কপিসমূহ সংগ্রহ করে ২ এপিবিএন, সাইবার ক্রাইম সেল কর্তৃক এপিবিএন হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকর এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় আনুমানিক ৩৪,২০,০০০/- (চৌত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা সমমূল্যের ১১৪ (একশত চোদ্দ) টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে। মোবাইল ব্যাংকিং এর ভুলক্রমে চলে যাওয়া ০৬ (ছয়) টি বিকাশ/নগদ একাউন্টের সর্বমোট ১,৯২,৩২০/- (এক লক্ষ বিরানব্বই হাজার তিনশত বিশ টাকা) উদ্ধার করে। এবং ফেসবুক আইডি হ্যাক হওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধার করে।

পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কুতুব উদ্দিন মহোদয়ের উপস্থিতিতে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপস্ অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার জিডি নং-১০৬, তারিখ- ২৯/০৫/২০২৫ খ্রিঃ মূলে উদ্ধারকৃত বিভিন্ন কোম্পানির ১১৪ (একশত চৌদ্দ) টি হারানো মোবাইল ফোন ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ১,৯২,৩২০/- (এক লক্ষ বিরানব্বই হাজার তিনশত বিশ) টাকা এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারকৃত ০৩ (তিন) ফেসবুক আইডি/পেইজ প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব, সুভাশীষ ধর, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ইনচার্জ, সাইবার ক্রাইম শাখা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)(প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে বিকিউএম), এসআই (নিরস্ত্র) অপারেশন ও ইন্টেলিজেন্স শাখা এবং সাইবার ক্রাইম সেলের এএসআই (নিরস্ত্র)সহ প্রমুখগণ উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর