1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

২ এপিবিএন এর অভিযানে অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট গ্রেফতার

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৫১ বার পঠিত

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের নির্দেশে মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযানে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে বিকাল ৪.৪৫ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন ৮ নং ওয়ার্ড জোড়বাড়ীয়া রোড পূর্ব মধ্যপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে এ্যাপস্ ব্যবহার করে বিভিন্ন সাইটে অনলাইন জুয়া খেলা পরিচালনা করছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জনৈক আঃ খালেকের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে

গ্রেফতার করে তল্লাশি করে ২ টি অ্যান্ড্রয়েট মোবাইল ফোন ও অনলাইন জুয়ার বিভিন্ন আইডি ও আলামত সহ প্রমান পায়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে নিজে মোবাইল এ্যাপস্রে মাধ্যমে জুয়া খেলে এবং জুয়ার মাষ্টার এজেন্ট হিসাবে খেলা পরিচালনা করে আসছে। পরবর্তীতে ধৃত আসামীকে ফুলবাড়ীয়া থানায় সোপর্দ করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার মামলা নং-০১, তারিখ-০১/০৩/২০২৪ খ্রিঃ, ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪/১১ ধারায় নিয়মিত মামলা রুজু করে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর