1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

২ এপিবিএন এর অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেফতার

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের নির্দেশে ২ এপিবিএন সাইবার সেলের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযানে ৯ ডিসেম্বর ২০২৪ তারিখ ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন কামারিয়া এমদাদিয়া দাখিল মাদ্রাসার মাঠে অবস্থানকালে  ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কামারিয়া বাজারে কতিপয় ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোনের এ্যাপস্ ব্যবহার করে অনলাইনের মাধ্যমে বিভিন্ন জুয়া খেলা পরিচালনা করছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মোঃ নজরুল ইসলাম(৩২), পিতা- মৃত কিতাব আলী,  কামারিয়া পূর্বপাড়া, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহকে আটক করে। তার শরীর তল্লাশি করে ১ টি Oppo A18 ও ১ টি Samsung Galaxy A10 মোবাইল এবং ৩ টি সীম জব্দ করে। জব্দকৃত মোবাইলের এ্যাপস্ পর্যালোচনা করে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত MOBICASH এ্যাপস্ পাওয়া যায়, যাতে আসামীর একাউন্ট ID NO- 1301815, যাতে বর্তমান ব্যালেন্স- ১,৪০,২১০/- (এক লক্ষ চল্লিশ হাজার দুইশত দশ) টাকা পায়। 1XBET এ্যাপস্ পায়, যার ID NO- 1045965079, ID NAME- Asik md এবং 1XBET Partners  এ্যাপস্ পায় যার ID NO- 1037714441, ID NAME- Nazrul Islam, যাতে বর্তমান TOTAL EARNED ব্যালেন্স 86.30 USD পাওয়া যায়।
এছাড়াও আসামীর মোবাইল পর্যালোচনা করে একাধিক অনলাইন জুয়া খেলার অ্যাপস ও সাইটের তথ্য পাওয়া যায় যাতে বিভিন্ন তারিখ ও সময়ে অনলাইন জুয়া খেলার অর্থ বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে লেনদেন করার তথ্য রয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ নিজে এলাকায় অনলাইনের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছে। আসামীকে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় সৌপর্দ করে।  নিয়মিত মামলা রুজু করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর