1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

 ২ এপিবিএন  অভিযানে ৪০ টি হারানো মোবাইল ও মোবাইল ব্যাংকিং এ ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিং
  • প্রকাশে সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২০১ বার পঠিত
২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (২এপিবিএন) সাইবার সেল দেশের বিভিন্ন থানার মোবাইল হারানো জিডির কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার টিম (মেটা-১/২/৩) কর্তৃক বিভিন্ন কোম্পানির ৪০ টি মোবাইল ফোন উদ্ধার করে।
যার আনুমানিক মূল্য-৭,৬৫,৬২৬/- (সাত লক্ষ পয়ষট্টি হাজার ছয়শত ছাব্বিশ) টাকা ।  মোবাইল ব্যাংকিং এ বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্ত জিডির কপি সংগ্রহ করে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল কর্তৃক সর্বমোট-০৭ টি একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া ১,১১,৯০০/- (এক লক্ষ এগারো হাজার নয়শত) টাকা উদ্ধার করে।
গত ১৪ মার্চ ২০২৪ তারিখ ভিকটিম মোঃ নাদিম আহম্মেদের ফেইসবুক আইডি হ্যাক হওয়া সংক্রান্তে কিশোরগঞ্জ সদর থানায় একটি জিডি করে (যার নং-৭৬২, তারিখ-১৫/০৩/২০২৪ খ্রিঃ) এবং আইনগত সহায়তার জন্য ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেলে আসেন। সাইবার ক্রাইম সেল কর্তৃক হ্যাক হওয়া ফেইসবুক আইডি (যার নাম Dreambuilder Nadim) উদ্ধার করে।
পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের উপস্থিতিতে অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার জি.ডি. নং-১১ তারিখ-০৪/০৪/২০২৪খ্রিঃ মূলে বিভিন্ন কোম্পানির ৪০ টি হারানো মোবাইল ফোন, ব্যাংক/বিকাশ/নগদ/রকেট একাউন্ট হতে ভুলক্রমে চলে যাওয়া ১,১১,৯০০/- (এক লক্ষ এগারো হাজার নয়শত টাকা) মাত্র এবং হ্যাক হওয়া ০১ টি ফেইসবুক আইডি প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করে।
এ সময় সহকারী পুলিশ সুপার(সদর), পুলিশ পরিদর্শক অপারেশন্স শাখা, পুলিশ পরিদর্শক ইন্টেলিজেন্স শাখা, পুলিশ পরিদর্শক এ্যাডজুটেন্ট/কিএম এবং সাইবার টিম (মেটা -১/২/৩) এর টিম লিডার এসআই‘গন এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই(নিঃ) প্রমুখগন উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর