1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

২৭ দিন পর ঢাকা থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৮৫ বার পঠিত

১৯ জুলাই থেকে একটানা ২৭ দিন বন্ধ থাকার পর সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে আন্তঃনগর ট্রেন চলাচল  শুরু হয়েছে। তবে বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কোনও আন্তঃনগর ট্রেন ছেড়ে যায়নি। দেশের প্রধান রেলওয়ে স্টেশন থেকে দুপুরের পর আন্তঃনগর ট্রেন চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে ঢাকা রেলওয়ে স্টেশনে গত ১৩ আগস্ট থেকে চলছে লোকাল কমিউটার ট্রেন। বৃহস্পতিবার সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশন থেকে লোকাল ট্রেনগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে। তবে টিকিট কাউন্টারে তেমন ভিড় দেখা যায়নি।

টঙ্গীগামী যাত্রী আবদুল গফুর বলেন, অনেকদিন ট্রেন চলাচল বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। প্রথম দিকে একটু ভয় ছিল, কোনো ঝামেলা হয় কিনা। তবে এখন আর সে ভয় নেই, নিশ্চিন্তেই যাত্রা করছি।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। ফলে যাত্রীদের আতঙ্কিত থাকার প্রয়োজন নেই।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ আগস্ট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। আমাদের মোট ৪২ জোড়া আন্তঃনগর ট্রেনের মধ্যে সহিংসতার কারণে ৪টি ট্রেন ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে ৩৮ জোড়া আন্তঃনগর ও ২৫ জোড়া লোকাল কমিউটার ট্রেন চালু হয়েছে। ট্রেনগুলো দেশের বিভিন্ন স্থান থেকে চলাচল শুরু হয়েছে। তবে ঢাকা থেকে তা ছাড়তে শুরু করবে দুপুর দেড়টার পর।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর