1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

২৬ অক্টোবর থেকে লন্ডন হিথ্রোতে এমিরেটসের ৪৮টি সাপ্তাহিক ফ্লাইট

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

এমিরেটস এয়ারলাইন আসন্ন শীত মৌসুমে বর্ধিত যাত্রী চাহিদা পুরনের লক্ষ্যে ২৬ অক্টোবর থেকে লন্ডন হিথ্রোতে আরো ৬টি অতিরিক্ত সাপ্তাহিক ফ্লাইট যুক্ত করছে। এর ফলে এই বিমানবন্দরে এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ৪৮টিতে উন্নীত হবে। বর্তমানে এয়ারলাইনটি প্রতিদিন লন্ডন হিথ্রোতে তাদের ফ্ল্যাগশীপ এয়ারবাস এ৩৮০ এর সাহায্যে দৈনিক ৬টি ফ্লাইট পরিচালনা করছে।

অতিরিক্ত ফ্লাইটগুলো সপ্তাহের শুক্রবার ছাড়া অন্যান্যদিনগুলোতে পরিচালিত হবে। ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭-৩০০ইআর, যার ইকোনমি, বিজনেস এবং প্রথম শ্রেণীতে ৩৫০টির অধিক যাত্রী আসন থাকবে।

২০২৬ সালের ফেব্রুয়ারী নাগাদ লন্ডনের হিথ্রো, গ্যাটউইক এবং স্ট্যানস্টীড বিমানবন্দরগুলোতে পরিচালিত এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ১৪৬টিতে উন্নীত হবে। এছাড়াও, বিভিন্ন আঞ্চলিক গন্তব্য যেমন ম্যানচেস্টার, বার্মিংহ্যাম, নিউ ক্যাসেল, গ্লাসগো এবং এডেনবার্গেও এমিরেটস ফ্লাইট সেবা প্রদান করে থাকে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর