1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

১৬ বছর কনডেম সেলে, আসামির আপিল শুনানি ৩ জুলাই

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১০৩ বার পঠিত

দীর্ঘ ১৬ বছর ধরে কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির আপিল শুনানি জন্য নির্ধারণ করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাজি আব্দুল্লাহ আল মাসুমের আপিলের বিষয়টি মঙ্গলবার (২ জুন) তার আইনজীবী খুরশীদ আলম খান প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বিভাগের নজরে এনে বলেন, এই আপিলের বিষয়টি অনেকদিন ধরে শুনানির জন্য আছে। আসামি ১৬ বছর ধরে কনডেম সেলে আছেন। এটি একটু দ্রুত শুনানির আবেদন করছি।

এরপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সর্বোচ্চ আদালত বিষয়টি আগামীকাল বুধবার (৩ জুলাই) শুনানির কার্যতালিকার ২০ নম্বর আইটেমের মধ্যে থাকবে বলে আদেশ দেন।

এই মামলার বিষয়ে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘দস্যুতা ও হত্যার অভিযোগে করা এক মামলায় ২০০৮ সালে আসামি কাজি আব্দুল্লাহ আল মাসুমকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এরপর হাইকোর্ট সে দণ্ড বহাল রাখেন। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামি ২০১৫ সালে আপিল করেন। তবে সে আপিলের শুনানি এতদিনে হয়নি। যেখানে ২০০৮ সালে ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর থেকেই আসামি কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছেন। তাই এতদিন ধরে কনডেম সেলে থাকা আসামির আপিলটি দ্রুত শুনানির আবেদন করলে আজ আপিল বিভাগ বিষয়টি আগামীকাল শুনানির জন্য নির্ধারণ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর