1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

১৫২ বোতল ফেনসিডিলসহ কসবায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৫২ বোতল ফেনসিডিলসহ রাজু আহমেদ-(২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার তালতলা বটগাছ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজু আহমেদ জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে।
রোববার দুপুরে র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তালতলা বটগাছ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ১৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর