1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

১০ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়া ও সরাইলে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসের ঘাটুরাস্থ মিটারিং এন্ড রেগুলেটরি স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রবিবার রাত ১ টা থেকে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ২ উপজেলার প্রায় ১৪ হাজার গ্যাস গ্রাহক চরম বিপাকে পড়ে।
মেরামত শেষে সোমবার সকাল ১১ টা থেকে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ পুনরায় চালু হয়। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শাহ আলম জানান, গত রাত ১ টা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
এতে ২ উপজেলার আবাসিক ও বাণিজ্যিক ১৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনার পর মেরামত শেষে পুনরায় এ লাইনে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর