1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

হেরিটেজ সুইটস-এর শুভ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪০ বার পঠিত

ঐতিহ্য ও স্বাদের অপূর্ব সংমিশ্রণে, আনুষ্ঠানিকভাবে ২৭ মে, ২০২৫ তারিখে যাত্রা শুরু হলো “হেরিটেজ সুইটস”-এর। মুঘল সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস ও রন্ধনশৈলীর আলোকে, এই নতুন উদ্যোগে তুলে ধরা হয়েছে সেই সময়ের অনন্য মিষ্টির স্বাদ ও পরিবেশনা।

মুঘল সম্রাটদের রাজসভা ও উৎসবের অবিচ্ছেদ্য অংশ ছিল বাহারি ও সুস্বাদু মিষ্টান্ন। সেই ঐতিহ্যকে ধারন করে, হেরিটেজ সুইটস-এ পরিবেশিত হবে আদি রসগোল্লা, কমলাভোগ, দিল্লী চমচম, ভোগসাগর, গুলাব-জমুন, ছানার জিলেবি সহ আরও নানান ঐতিহ্যবাহী মিষ্টি। প্রতিটি মিষ্টি তৈরি হবে প্রাচীন মুঘল রেসিপি অনুসারে, যেখানে আধুনিক স্বাস্থ্যবিধি, দক্ষ কারিগর ও উৎকৃষ্ট মানের উপকরণ ব্যবহারের মাধ্যমে নিশ্চিত করা হবে স্বাদ ও গুণগতমান। গ্রাহকদের স্বাস্থ্য ও স্বাদ দুটোই মাথায় রেখে, প্রতিটি পদে ব্যবহার করা হয়েছে সর্বোচ্চ মানের উপকরণ ও পরীক্ষিত প্রাচীন পদ্ধতি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আইসিসিবি-র চিফ অপারেটিং অফিসার এম এম জসীম উদ্দীন বলেন, আইসিসিবি হেরিটেজ সুইটস শুধু একটি মিষ্টির আউটলেট নয়, বরং এটি একটি অভিজ্ঞতা-যেখানে আপনি ফিরে পাবেন মুঘল আমলের রাজকীয় আতিথেয়তা ও স্বাদের ঐতিহ্য। বাংলার মুঘল ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন হচ্ছে আমাদের মিষ্টান্ন। সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আমরা আইসিসিবি হেরিটেজ সুইটস-এর যাত্রা শুরু করেছি। মুঘল যুগের অনবদ্য স্বাদ, পরিবেশনা ও সৌন্দর্যকে আধুনিক স্বাস্থ্যকর উপায়ে পরিবেশন করাই আমাদের প্রধান লক্ষ্য।

আমরা বিশ্বাস করি, খাদ্য শুধু স্বাদ বা পুষ্টির উৎস নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিরও বাহক। তাই, আমাদের প্রতিটি মিষ্টি তৈরি হয়েছে প্রথাগত রেসিপি ও উৎকৃষ্ট উপকরণে, যাতে পুরনো দিনের স্বাদ ও গুণ বজায় থাকে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের টিমের সকল সদস্য, অংশীদার, এবং শুভানুধ্যায়ীদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় আজকের এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। আমাদের প্রত্যাশা, হেরিটেজ সুইটস শুধু একটি মিষ্টির আউটলেটই হবে না, বরং এটি হবে ঐতিহ্য, স্বাদ ও আনন্দের এক মিলনমেলা।

আইসিসিবি হেরিটেজ সুইটস এর আউটলেটে র পরিবেশে ফুটে উঠেছে মুঘল আমলের স্থাপত্য ও সৌন্দর্য, যা গ্রাহকের মুহূর্তকে করে তুলবে আরও স্মরণীয়। মুঘল ঐতিহ্য ও স্বাদের মাঝে হারিয়ে যেতে চলে আসুন হেরিটেজ সুইটস-এ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের বিভিন্ন কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর