1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

হিজবুল্লাহর ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ১৪ সেনা আহত।

আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১০৫ বার পঠিত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় হামলার চালিয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এই হামলায় ইসরায়েলের ১৪ সেনা আহত হয়েছে।

হিজবুল্লাহ বলছে লেবাননের সীমান্তের কাছে উত্তর ইসরায়েলের আল-আরামশে একটি নতুন সামরিক রিকনেসান্স কমান্ড সেন্টারে গাইডেড ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোন দিয়ে সম্মিলিত আক্রমণ চালানো হয়েছে।

গত মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ফিল্ড কমান্ডার ইসমাইল ইউসুফ বাজসহ তিনজন নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে গোষ্ঠীটি দাবি করেছে। হামলার পর ইসরায়েল আবারও হিজবুল্লাহর স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে।

এর আগে গত সোমবার বেশ কয়েকজন ইসরায়েলি সেনা লেবানন সীমান্তের অভ্যন্তরে অভিযানে গেলে হিজবুল্লাহর পেতে রাখা মাইন বিস্ফরণে আহত হয়।

গত ছয় মাসের মধ্যে এটাই এই ধরনের প্রথম ঘটনা। এক বিবৃতিতে, হিজবুল্লাহর বলেছে তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের তেল ইসমাইল এলাকায় বিস্ফোরকগুলি পুঁতে রেখেছিল

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর