1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার

সানাউল্লাহ স্বপন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১০১ বার পঠিত

আজ (রবিবার )২৬ জানুয়ারি ২০২৫ খ্রি. দুপুর ১২:০০ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম উদ্ধারকৃত ৩৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: খায়রুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম-সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ৩৬ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৩৬ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

উল্লেখ্য, ৩৬ টি মোবাইল ফোনের মধ্যে ৩টি ভিভো ব্র্যান্ডের, ৩ টি অপ্পো, ৭ টি স্যামসাং, ১ টি ওয়ান প্লাস, ১০ টি শাওমি, ৫ টি রিয়েলমি, ২ টি ইনফিনিক্স, ২ টি ওয়ালটন, ২ টি টেকনো ও ১ টি সিম্ফনি ব্র্যান্ডের। রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবেন। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর