1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

হাজারিবাগে বার্জার-ফুটস্টেপসের খাল পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

সম্প্রতি ফুটস্টেপস বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর সহযোগিতায় তাদের চলোখালবাঁচাই উদ্যোগের মাধ্যমে হাজারিবাগ বট তলা মাজারে খাল পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন করেছে।

খাল পরিচ্ছন্নতা অভিযানটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর সহায়তায় সম্পন্ন হয়েছে। ফুটস্টেপস, পরিচ্ছন্নতা কর্মী, স্বেচ্ছাসেবকেরা এবং স্থানীয় মানুষ একত্রিত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর সহযোগিতায় এই খাল পুনরুদ্ধারের জন্য কাজ করেছে। স্বেচ্ছাসেবকরা স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তা এবং কার্যক্রমের লজিস্টিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

প্রায় এক দশক ধরেই হাজারিবাগ বটতলা মাজার এর খাল বাসাবাড়ির বর্জ্য, প্লাস্টিক ও আবর্জনায় ভরা, যা বর্ষার সময় বন্যা বাড়ায় এবং মশার প্রজননস্থল হিসেবে স্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করে আসছে । ১২ দিনের কার্যক্রমে খাল থেকে ৩৫ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে, যা খালের জলপ্রবাহ পুনরুদ্ধার এবং আশেপাশের এলাকার পরিবেশ উন্নত করতে সাহায্য করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরকর্মকর্তারা এই উদ্যোগকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের সফল উদাহরণ হিসেবে প্রশংসা করেছেন।

ফুটস্টেপস এর প্রেসিডেন্ট এবং সহ-প্রতিষ্ঠাতা শাহ রাফায়াত চৌধুরী বলেছেন: এই খাল বহু বছর ধরেই অবহেলিত ও বর্জ্যে ভরা ছিল। বার্জারের সহযোগিতা এই খাল পুনরুদ্ধারের যাত্রা শুরু করতে সাহায্য করেছে। সসরকারি প্রতিষ্ঠান ও কমিউনিটির সমর্থন অব্যাহত থাকলে আমরা দেখাতে পারব ঢাকার মৃতপ্রায় খালগুলো আবার জীবন্ত করা সম্ভব। প্রতিটি পরিচ্ছন্নতা অভিযান আমাদেরকে শহরের জলপথ পুনরুদ্ধারের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে।

এই অভিযান ফুটস্টেপসের #CholoKhaalBachai এর দ্বিতীয় ক্যাম্পেইন এবং বার্জারের সঙ্গে প্রথম পার্টনারশিপ হিসেবে চিহ্নিত, যা ঢাকার জলপথ রক্ষা এবং নিরাপদ শহর নির্মাণে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা স্পষ্টভাবে তুলে ধরেছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর