1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৎসংলগ্ন স্থানে ঘোষিত ‘নীরব এলাকা’ কর্মসূচির সফল বাস্তবায়নে গণমাধ্যম ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৎসংলগ্ন এলাকায় শব্দ দূষণ রোধে ‘নীরব এলাকা’ ঘোষণা কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বেবিচক এর সদর দপ্তরে এক মতবিনিময় সভার আয়োজন করেছে।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেবিচক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি  (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, BUP, ndc, nswc, afwc, psc)

এই সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বেবিচক, বিআরটিএ, ঢাকা ট্রাফিক পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় প্রতিনিধিগণ তাদের সংস্থার গৃহীত পরিকল্পনাসমূহ তুলে ধরেন এবং অন্যান্য অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত গ্রহণ করেন, যাতে সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে ‘নীরব এলাকা’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা যায়। এছাড়া, মতবিনিময় সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৎসংলগ্ন এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়।

উল্লেখযোগ্য সংখ্যক গণমাধ্যম ব্যক্তিবর্গও সভায় উপস্থিত ছিলেন, যারা কর্মসূচির বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন। তাদের মতামত কর্মসূচির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শব্দ দূষণ রোধে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন যে, এই কর্মসূচি সফল করতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অপরিহার্য। গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা সম্ভব হবে, যা এই উদ্যোগের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও উল্লেখ করেন যে, সংবাদমাধ্যমের সহযোগিতায় জনগণ শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হতে পারবে এবং এ উদ্যোগকে সমর্থন করে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর