1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১০৬ বার পঠিত

হজের মওসুমে সম্মানিত হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। গত (১১.০৫.২০২৪) হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ও হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবীর ও শাহ্ মোঃ আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মোঃ মইদুল ইসলাম এবং বিভিন্ন হজ এজেন্সির সত্ত্বাধিকারীসহ এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

সার্বক্ষণিক সেবা প্রদানে প্রস্তুত এই বুথ থেকে সম্মানিত হাজীগণ হজসংক্রান্ত বিভিন্ন তথ্যসহ হজ নির্দেশিকা ও প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবেন।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর