1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

হজ-ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ীর প্রয়াস অব্যাহত থাকবে: নাসরীন জাহান

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

সমন্বিত প্রয়াসের মাধ্যমে হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করতে প্রয়াস অব্যাহত থাকবে বলে জনিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।

শনিবার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ে ‘হজ ও ওমরাহ মেলা ২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিমান সচিব বলেন, গত বছরের হজ ব্যবস্থাপনা চমৎকার ছিল। হজের ব্যয় কমিয়ে আনতে ৩০ হাজার টাকা বিমান ভাড়া কমানো হয়েছিল। এ বছর হজযাত্রী পরিবহনে যুক্ত থাকা অন্য এয়ারলাইন্সের সঙ্গে আলোচনার মাধ্যমে আরও সাশ্রয়ী ভাড়া নির্ধারণের চেষ্টা করা হবে।

শুধু বিমান ভাড়া কমানো হলে হজের খরচ খুব কমে যাবে বিষয়টি এমন নয় উল্লেখ করে নাসরীন জাহান বলেন, হজের যে আরও চার-পাঁচটি খরচের খাত রয়েছে সেটি বিবেচনায় নিতে হবে।

এসময় তিনি হজ ও ওমরাহ পালনকারীদের সর্বোত্তম সেবা দিতে হজ এজেন্সিগুলোর মনোযোগ আকর্ষণ করেন। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদার, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক, বিমান বাংলাদেশ-এর পরিচালক (বিপণন) আশরাফুল আলম, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবং শাহজালাল ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। পরে প্রধান অতিথি হজ ও ওমরাহ মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর